গঙ্গাসাগর: ১৪ নভেম্বর, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হয় শিশু দিবস। সেই উপলক্ষে বিগত বছরগুলির ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও গঙ্গাসাগরের মাস্টার সুলিশ নবারুণ সংঘের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো শিশু দিবস।

এদিন এলাকার খুদে পড়ুয়াদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালির আয়োজন করা হয়। পাশাপাশি শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের উৎসাহিত করতে তাদের হাতে তুলে দেওয়া হয় বই, খাতা ও কলম।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন। মঞ্চ থেকে শিক্ষকরা শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার গুরুত্ব, শিশুদের ভবিষ্যৎ এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।
শিশু দিবস উদযাপনের পাশাপাশি এদিন আরও একটি বিশেষ উদ্যোগের সূচনা হয়। উরি হামলায় নিহত শহীদ বিশ্বজিৎ ঘোড়াইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয় ‘শহীদ বিশ্বজিৎ স্মৃতি কাপ’ মিনি ক্রিকেট টুর্নামেন্টের। অনুষ্ঠানের মধ্য দিয়েই এই ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

শিশুদের আনন্দ, শিক্ষা, সংস্কৃতি এবং শহীদের স্মৃতিকে সম্মান জানানোর এই উদ্যোগের মধ্য দিয়ে মাস্টার সুলিশ নবারুণ সংঘের পক্ষ থেকে এক সুন্দর সামাজিক বার্তা তুলে ধরা হয়।
Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours