রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তায় এক বড়সড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরশুড়া থেকে ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ নামক নতুন প্রকল্পের শুভ সূচনা করার পাশাপাশি শস্য বিমার অতিরিক্ত ৩,০০০ টাকা রাজ্য সরকারের তরফে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় আজ একই সাথে জোড়া কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।


মুখ্যমন্ত্রী জানান, ৪৬ লক্ষ ৪৬ হাজার পিএম কিষান প্রাপকের অ্যাকাউন্টে আজ মোট ৯৩০ কোটি টাকা প্রদান করা হয়েছে। নতুন ব্যবস্থা কার্যকর হওয়ায় কৃষকদের বাৎসরিক আর্থিক সহায়তা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। সরকারের এই পরিবর্তনের ফলে আগে যারা বছরে মোট ৬,০০০ টাকা পেতেন, তারা এখন থেকে অতিরিক্ত ৩,০০০ টাকাসহ মোট ৯,০০০ টাকা করে পাবেন। পুরশুড়ায় আয়োজিত এই সূচনা অনুষ্ঠানটি সরাসরি দেখতে ও ভার্চুয়ালি যোগ দিতে রাজ্যের বিভিন্ন ব্লকে বিশেষ ব্যবস্থা করা হয়।

 সাগর ব্লক কার্যালয়েও অসংখ্য কৃষক উপভোক্তা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও অনন্ত কুমার গোস্বামী এবং অন্যান্য কৃষি আধিকারিকরা ও একাধিক উপভোক্ততারাও। অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছানোর খবর শুনে এবং এই নতুন সহায়তার কথা জেনে ব্যাপক আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় উপভোক্তারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours