মমতা-তৃণমূলের দাবি, ষড়যন্ত্র করে ওই ভবন আটকে দেওয়া হয়েছে। আইনি দিক থেকে তাঁদের কাজে কোনও বাধা থাকার কথা নয় বলে জানিয়েছেন মমতা-তৃণমূলের সাংসদ দোলা সেন। তিনি জানান, ৩০ বছর ধরে ওই জায়গা তাঁদের। সব আইনি নথিও আছে।

 
কলকাতা: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মেট্রোপলিটনের অফিস বর্তমানে গণতান্ত্রিক তৃণমূল তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের (Ritabrata Banerjee) দখলে। সেখানেই চলে ওই দলের নেতা-কর্মীদের কার্যকলাপ। আর এবার তোপসিয়ায় মমতা-তৃণমূলের নির্মীয়মান ভবন সিল করে দিল পুলিশ। ওই অফিসে আর কোনও কার্যকলাপ চালানো যাবে না।


মমতা-তৃণমূলের দাবি, ষড়যন্ত্র করে ওই ভবন আটকে দেওয়া হয়েছে। আইনি দিক থেকে তাঁদের কাজে কোনও বাধা থাকার কথা নয় বলে জানিয়েছেন মমতা-তৃণমূলের সাংসদ দোলা সেন। তিনি জানান, ৩০ বছর ধরে ওই জায়গা তাঁদের। সব আইনি নথিও আছে।


তৃণমূলকর্মীদের প্রবেশ করার অনুমতি নেই
৩৬জি তোপসিয়া রোডের ওই পুরনো তৃণমূল ভবন দীর্ঘ সময় ধরে ব্যবহার করতেন মমতা বন্দ্যোপাধ্য়ায়রা। পরে একটি অংশে নতুন করে নির্মাণকাজ শুরু হয়। মেট্রোপলিটনের অফিস ঋতব্রতদের হাতে চলে যাওয়ার পর সেই ভবনই ব্যবহার করছিলেন মমতা তৃণমূলের নেতারা। সম্প্রতিও সেখানে একটি বৈঠক ছিল। তার আগেই বন্ধ করে দেওয়া হল রাজনৈতিক কার্যকলাপ।


ভবনের সামনে বসিয়ে দেওয়া হল ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড। তৃণমূলের কোনও কর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। একমাত্র দু’জন নিরাপত্তারক্ষী এবং নির্মাণ কর্মীরা ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না। বৃহস্পতিবার মাঝরাত থেকে আনন্দপুর থানার পুলিশ গোটা ভবনের কার্যত দখল নিয়ে নিয়েছে।

সাংসদ দোলা সেন বলেন, “রাতে প্রায় পুলিশ ভবন দখল করে নিচ্ছিল।” তিনি জানিয়েছেন, ৩০ বছর ধরে ওটা তাঁদের দলের সম্পত্তি। সব বৈধ নথি আছে তাঁদের কাছে। ষড়যন্ত্র করে সিল করে দেওয়া হল বলে দাবি করেছেন তিনি।

কেন প্রবেশ নিষেধ?
কলকাতা পুলিশ সূত্রে খবর, এই ৬ তলা নির্মীয়মান ভবনে বসবাস বা বৈঠক করার জন্য সিসি অর্থাৎ কমপ্লিশন সার্টিফিকেট এখনও দেওয়া হয়নি। কিন্তু তারপরেও তৃণমূলকর্মীরা ভিতরে ঢুকে বৈঠক করছেন এবং নির্মীয়মান ভবনটি ব্যবহার করছেন। কলকাতা পুরসভার আইন মোতাবেক সিসি না দেওয়া হলে বাড়ি ব্যবহার করা যাবে না বলেই দাবি করা হয়েছে।

মমতা তৃণমূল কংগ্রেস কর্মীদের বৈঠকের ছবি সমাজ মাধ্যমে পোস্ট হতেই ওই বাড়িটি ব্যবহারের বিষয়টি নজরে আসে। এরপরই কলকাতা পুরসভার তরফে পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়। তারপরই তড়িঘড়ি হাজির হয় বিরাট পুলিশবাহিনী।


Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours