বিবৃতিতে বলা হয়েছে, ইনস্টিটিউট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসের ভিতরে ওই মঞ্চ তৈরি করা হয়েছিল। পরবর্তীতে তা নানা অনৈতিক কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়। এর ফলে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শান্তি, নিরাপত্তা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল।

 শনিবার সকালে নতুন করে উত্তপ্ত এসআরএফটিআই ক্যাম্পাস (SRFTI Campus)। পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পড়ুয়াদের অভিযোগ, ক্যাম্পাসে ঢুকে পুলিশের সহযোগিতায় কয়েকজন ‘বহিরাগত’ আন্দোলনের মঞ্চ ভাঙতে যায়। পুলিশের দাবি, মঞ্চ খুলতে কোর্টের অর্ডার ছিল। এবার এই ঘটনায় বিবৃতি দিল এসআরএফটিআই কর্তৃপক্ষ (SRFTI Campus Statement)। তাদের তরফেও জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই মঞ্চ সরানো হয়েছে।


SRFTI ক্যাম্পাসে ধুন্ধুমার
প্রায় ৬২ দিন ধরে আন্দোলন চলছিল এসআরএফটিআই ক্যাম্পাসে। ভাইস চ্যান্সেলরের পদত্যাগ সহ একাধিক দাবিতে গত ২৭ সেপ্টেম্বরের পর থেকে আন্দোলন চালাচ্ছিলেন পড়ুয়ারা। এরই মধ্যে শনিবার সকালে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, এদিন সকাল ৬টা নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। পড়ুয়াদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই বেশ কয়েকজন ‘বহিরাগত’ আন্দোলনের মঞ্চ ভাঙতে যায়। বাধা দিতে গেলে পড়ুয়াদের উপর পুলিশ চড়াও হয় বলে অভিযোগ। ছাত্র ও ছাত্রীদের চ্যাংদোলা করে সরানোর চেষ্টা করে পুলিশ।

 'আমি যদি বরের সাথ দিই তো....', ৭ বছরের ছেলেকে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রতাপের স্ত্রী নীতু
পুলিশ কী বলছে ?
পুলিশের দাবি, বেআইনিভাবে মঞ্চ তৈরি করা হয়েছিল। মঞ্চ খুলতে কোর্টের অর্ডার ছিল। ক্যাম্পাসে ১৬৩ ধারা জারি ছিল। কর্তৃপক্ষের তরফে সহযোগিতাও চাওয়া হয়েছিল বলে দাবি করে পুলিশ।


কী বলছে কর্তৃপক্ষ?
এসআরএফটিআই-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “আলিপুর আদালতের জারি করা নির্দেশ মেনেই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) ক্যাম্পাসে গড়ে ওঠা বেআইনি নির্মাণ সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩(২) ধারায় দায়ের হওয়া মামলায় আদালত এই নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ সম্পূর্ণভাবে মেনেই আইনসম্মত পদ্ধতিতে ওই মঞ্চ সরানো হয়েছে।”

বিবৃতিতে বলা হয়েছে, ইনস্টিটিউট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসের ভিতরে ওই মঞ্চ তৈরি করা হয়েছিল। পরবর্তীতে তা নানা অনৈতিক কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়। এর ফলে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শান্তি, নিরাপত্তা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। এই ধরনের বিশৃঙ্খলার প্রমাণ নথিভুক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে স্পষ্ট নির্দেশ দেয় আদালত। ইনস্টিটিউটের কর্মীদের সরকারি কাজে বাধা দেওয়া, ভাঙচুর কিংবা ক্যাম্পাসে প্রবেশের পথে কোনওরকম বাধা তৈরি করা থেকে তাঁদের বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেআইনি কাঠামোটি সরিয়ে দেওয়ার পর বর্তমানে ক্যাম্পাসে স্বাভাবিক প্রশাসনিক ও শিক্ষামূলক কাজকর্ম নির্বিঘ্নে চলছে। পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours