শ্যামাপুজো মানেই আলোর রোশনাই আর উৎসবের আমেজ। তবে প্রতিমার অভিনবত্বে দর্শনার্থীদের নজর কাড়তে এবছর বিশেষ উদ্যোগ নিয়েছে কাকদ্বীপের পূর্ব রাজনগরের জুপিটার সংঘ। পুজোর নবম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ ২৯ ফুট উচ্চতার বিশালাকার রণরঙ্গিনী ষড়ভুজা শ্যামা মায়ের প্রতিমা।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের উকিলের হাট সংলগ্ন পূর্ব রাজনগরে জুপিটার সংঘের উদ্যোগে আয়োজিত এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা। প্রতি বছরের মতো এবছরও প্রতিমার রূপে অভিনবত্ব আনার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। সেই ভাবনা থেকেই এবার দেবীকে রণরঙ্গিনী ষড়ভুজা রূপে সাজিয়ে তোলা হয়েছে।
পুজো কমিটির সদস্য শুভঙ্কর বেরা জানান, গত বছর দশভূজা রূপে শ্যামা মায়ের প্রতিমা তৈরি করা হয়েছিল। এবছর সেই ধারাবাহিকতায় পরিবর্তন এনে ষড়ভুজা রূপে দেবীকে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়েছে ২৯ ফুটের বিশাল প্রতিমা। প্রতি বছর দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। আগামী বছরগুলিতেও নতুন ভাবনা ও পরিকল্পনার মাধ্যমে প্রতিমায় বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

পুজোর নবম বর্ষে বিশাল উচ্চতা ও অভিনব প্রতিমার মেলবন্ধনে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে জুপিটার সংঘের এই আয়োজন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours