এই বিষয়ে জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারীর সঙ্গে যোগাযোগ করেন টিভি ৯ বাংলা। এই বিষয়ে ফোনে তিনি জানান, "এই অভিযোগ নিয়ে উপযুক্ত তদন্ত হবে। অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।" এখনও পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে কোনও বক্তব্য মেলেনি।


ব্লাড ট্রান্সমিশন ইস্যুতে এবার কাঠগড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ। যাঁর দরকার AB+BLOOD, তাঁকে দেওয়া হল A+। আর যার দরকার A+ রক্ত, তাঁকে দেওয়া হল AB+ রক্ত। ঘটনায় দুই রোগীই অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিধায়কের নজরে আনলে অত্যন্ত ক্ষুব্ধ হন জলপাইগুড়ি BJP বিধায়ক অনন্তদেব অধিকারী। যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।


জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে এক রোগীর বরাদ্দ রক্ত অন্য রোগীকে দেওয়ার অভিযোগ। আবার একই সঙ্গে ওই রোগীর প্রয়োজনীয় রক্ত অন্য রোগীকে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের রোগীর পরিবারের।


ডিসেম্বরেই বিয়ে করছেন প্রতীক-সোনামণি? Out হয়ে বেরিয়েই বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
জানা গিয়েছে, জলপাইগুড়ি রানিনগর মোড় এলাকার বাসিন্দা বছর ৬০ এর বুনিল রায়। ব্লাড গ্রুপ A+। রক্তাল্পতায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে রক্ত দেওয়ার জন্য সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তী করা হয়। প্রথমে ১ ইউনিট ব্লাড চলে। দ্বিতীয় ইউনিট রক্ত চলার সময় তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়। বাড়ির লোক ব্লাডের প্যাকেট লক্ষ্য করলে দেখতে পান AB+ ব্লাড। এরপর তাঁরা বিষয়টি চিকিৎসকদের নজরে আনেন। রোগীর ভাই উপেন চন্দ্র শর্মা বলেন, “ব্লাড দিতে বলেছিল। আমি AB পজেটিভ ডোনার নিয়ে আসি। কিন্তু ওরা A পজেটিভ রক্ত দিয়ে দেয়।”


জলপাইগুড়ি কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মা (৬১)। ব্লাড গ্রুপ AB+। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তাঁকে রক্ত দিতে বলেন চিকিৎসক। বাড়ির লোকেরা ডোনার জোগাড় করে রক্ত সংগ্রহ করেন। এরপর শুরু হয় রক্ত দেওয়া। খানিকটা রক্ত শরীরে যেতেই অসুস্থ হন রোগী। এরপর বাড়ির লোক দেখতে পান তাঁকে A+ রক্ত দেওয়া হয়েছে। সঙ্গে-সঙ্গে তাঁরা নার্সকে জানান। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় CCU-তে। বিষয়টি সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালে আসা অন্যান্য রোগীর আত্মীয় স্বজনরা।

এই বিষয়ে জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারীর সঙ্গে যোগাযোগ করেন টিভি ৯ বাংলা। এই বিষয়ে ফোনে তিনি জানান, “এই অভিযোগ নিয়ে উপযুক্ত তদন্ত হবে। অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।” এখনও পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে কোনও বক্তব্য মেলেনি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours