৫ অগস্ট ক্যাবিনেট সচিব চিঠির মাধ্যমে উভয় নির্বাচন কমিশনারকে লিখিত উত্তর পাঠান। এই সম্পূর্ণ চিঠির কপি পাঠানো হয় পার্সোনেল অ্য়ান্ড ট্রেনিং বিভাগে। এই পুরো ঘটনার সঙ্গে সম্পর্কিত নথি এবং ফাইল মিলিয়ে মোট ১৪ পাতার একটি রিপোর্ট তৈরি করা হয়।
নির্বাচন কমিশনে (Election Commission) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশীর মতপার্থক্য নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন আরটিআই তথা তথ্যের অধিকার আইনের মাধ্যমে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। আরটিআই-তে জানা গেল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এড়িয়েই দুই নির্বাচন কমিশনার চিঠি পাঠিয়েছিলেন ক্যাবিনেট সচিবকে। ‘ইন্ডিয়া টুডে’ আরটিআই করে এই তথ্য সামনে এনেছে।
জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী গত ২৯ জুলাই ক্যাবিনেট সচিবকে একটি চিঠি দেন। আরটিআই-তে জানতে চাওয়া হয়েছিল, কী ছিল সেই চিঠিতে। কিন্তু উত্তরে সেই চিঠি বিষয়বস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে ওই চিঠির কী হল, কোথায় পাঠানো হল, সেই উত্তর মিলেছে আরটিআই-তে।
আরটিআই-তে জানা গিয়েছে, দুই কমিশনারের চিঠি প্রধানমন্ত্রীর দফতরে ক্যাবিনেট সচিবালয়ে জমা পড়েছিল। ক্যাবিনেট সচিবালয়ের রেকর্ড অনুযায়ী, ৩০ জুলাই এই চিঠিগুলির এন্ট্রি করা হয়। সুখবীর সিং সান্ধুর চিঠির ডায়েরি নম্বর ছিল CS/300/2026 এবং বিবেক জোশীর চিঠির ডায়েরি নম্বর ছিল CS/7289/2026।
চিঠি জমা পড়ার পর মাত্র এক সপ্তাহের মধ্যে তার জবাব দেওয়া হয়েছিল। ৫ অগস্ট ক্যাবিনেট সচিব চিঠির মাধ্যমে উভয় নির্বাচন কমিশনারকে লিখিত উত্তর পাঠান। এই সম্পূর্ণ চিঠির কপি পাঠানো হয় পার্সোনেল অ্য়ান্ড ট্রেনিং বিভাগে। এই পুরো ঘটনার সঙ্গে সম্পর্কিত নথি এবং ফাইল মিলিয়ে মোট ১৪ পাতার একটি রিপোর্ট তৈরি করা হয়।
জানা গিয়েছে, কাজের বণ্টন নিয়ে উভয় নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই চিঠি পাঠিয়েছিলেন। বিষয়টি জানা না গেলেও RTI-এর মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে যে, এই ধরনের চিঠিপত্রের আদান-প্রদান সত্যিই হয়েছিল এবং তার জবাবও দেওয়া হয়েছিল।


Post A Comment:
0 comments so far,add yours