দুর্গাপুজোকে ঘিরে উৎসবের আমেজ কাকদ্বীপের মাইতির চকে। মাইতির চক ইয়ংফাইট ক্লাবের দুর্গাপুজো এ বছর পা দিল পঞ্চম বর্ষে। আর এই বিশেষ বছরে দর্শনার্থীদের জন্য ক্লাবের পক্ষ থেকে থাকছে বিশেষ আকর্ষণ—৫১ ফুটের মা দুর্গার প্রতিমা এবং নজরকাড়া লেজার শো।
প্রতিমার বিশালতা এবং আলোর বিশেষ উপস্থাপনাকে কেন্দ্র করে এবারের পুজো ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। পুজো উপলক্ষে মণ্ডপে উপস্থিত হন কাকদ্বীপের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দীপঙ্কর জানা। তাঁর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পুজোমণ্ডপের।
পুজোর আয়োজন, এবারের বিশেষ আকর্ষণ এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে কী বললেন মন্ত্রী দীপঙ্কর জানা? পাশাপাশি, পঞ্চম বর্ষে পা রেখে এই পুজোকে ঘিরে ক্লাব কর্তৃপক্ষের ভাবনাই বা কী?
৫১ ফুটের মা দুর্গা এবং লেজার শো নিয়ে মন্ত্রী ও ক্লাব কর্তৃপক্ষের বক্তব্যে উঠে এল পুজোর নানা দিক। তাঁদের মুখ থেকেই শুনুন এই বিশেষ আয়োজনের কথা।
কাকদ্বীপের মাইতির চক ইয়ংফাইট ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন এবং পুজো ঘিরে মন্ত্রী ও ক্লাব কর্তৃপক্ষ কী জানালেন, দেখুন এই প্রতিবেদনে।


Post A Comment:
0 comments so far,add yours