সম্প্রতি মুড়িগঙ্গা নদীতে একটি ভেসেল বিকল হয়ে যাওয়ার বিষয়টি জানার আগেই যাত্রীদের জেটিতে নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের আবার ওপরে তুলে নিয়ে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন হওয়ায় তাঁদের জেটিতেই অপেক্ষা করতে বলা হয়।
ঠিক সেই মুহূর্তে সাগরের বিডিও অনন্ত কুমার গোস্বামী স্যার একটি পূর্বনির্ধারিত জরুরি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে সেখানে পৌঁছান।বৈঠকে যোগ দেওয়ার জরুরি তাগিদ থাকায় তাঁর পক্ষে সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। তবে তিনি দায়িত্ব এড়িয়ে যাননি—তিনি লঞ্চে উঠেই ভেসেল কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বলেন এবং পাশে দাঁড়িয়ে থাকা অন্য ভেসেলটিকে দ্রুত এনে যাত্রীদের পরিষেবা দেওয়ার নির্দেশ দেন।
ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি, পাশের ভেসেলটি এসে দ্রুত তাঁদের গন্তব্যে পৌঁছে দেয়। এমনকি যাত্রীদের সুরক্ষার স্বার্থে বিডিও স্যারের নির্দেশে ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীদেরও মোতায়েন রাখা হয়েছিল, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।অথচ প্রকৃত সত্য না জেনে কিছু সুযোগসন্ধানী ব্লগার "বিডিও দেখেও চলে গেছেন, বড় দুর্ঘটনা ঘটতে পারত"—এমন মনগড়া ও ভিত্তিহীন খবর ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। প্রশাসন সর্বদা জনগণের সুরক্ষায় প্রস্তুত ও দায়িত্বশীল। কোনো চটকদার অপপ্রচারে কান দেবেন না, সত্যের পাশে থাকুন।


Post A Comment:
0 comments so far,add yours