বিজয়া দশমীর শুভক্ষণে বিষাদের সুর ছাপিয়ে উৎসবের আমেজে মেতে উঠলেন দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের মহিলারা। শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির প্রথাগত নিয়ম ও রীতিনীতি মেনে আজ মা দুর্গাকে বিদায় জানানোর পালা।
দেবীকে বরণের পর শুরু হয় সিঁদুর খেলা। একে অপরের গালে সিঁদুর মাখিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন এলাকার নারীরা।সিঁদুর খেলার পাশাপাশি ঢাকের তালে ধুনুচি নাচেও অংশ নেন তাঁরা। মা দুর্গাকে শেষবারের মতো বিদায় জানাতে গিয়ে আবেগতাড়ত হয়ে পড়েন মহিলারা।


Post A Comment:
0 comments so far,add yours