এই রঞ্জিতে এখনও দুরন্ত ফর্মে রয়েছেন বাংলার বোলাররা। বিশেষত, প্রদীপ্ত প্রামাণিক। প্রত্যেক ম্যাচেই দারুন পারফরম্যান্স করে দলের জয়ে বড় ভূমিকা নিচ্ছেন তিনি। আগামীকাল, বৃহস্পতিবার কত জলদি কেরলের বাকি ৬ উইকেট তুলে নেওয়া যায়, সেই দিকেই নজর থাকবে বাংলার।

রঞ্জি ট্রফিতে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে দৌড়োচ্ছে বাংলা ক্রিকেট দল। বুধবার, তিরুঅনন্তপুরমে রঞ্জির এলিট গ্ৰুপের ম্যাচে এখনও প্রবল চাপে আছে কেরল। প্রথম দুটি ম্যাচে জিতেছে বঙ্গ ব্রিগেড। এবার তৃতীয় ম্যাচেও তৃতীয় দিনের শেষে ভাল অবস্থানে বাংলা।


প্রথমে ব্যাট করে ৩৫০ রান তোলে লক্ষ্মীর ছেলেরা। ২০৩ বলে ১২১ রান করেন শাহবাজ আহমেদ। ৬৬ রান আসে ওপেনার অঙ্কুর পালের ব্যাট থেকে। ৪৯ রান করেন সুমন্ত গুপ্ত। ৪টি উইকেট পান কেরলের আদিত্য সরওয়াতে। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৪১ রানেই অল আউট হয়ে যায় কেরল। দলের সর্বোচ্চ রান করেন অধিনায়ক বিষ্ণু বিনোদ (৪১)। ৪ উইকেট পান স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। ৩ উইকেট আসে শামির ঝুলিতেও। ২০৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে বাংলা।



রহস্যমৃত্যু প্যারা অ্যাথলিট নীরজ যাদবের! এশিয়ানে সোনাজয়ীর মৃত্যুতে শোক ক্রীড়ামহলে
বারাণসীতেই হেরে গেল বিজেপি! চওড়া হাসি অখিলেশের, মুখ পুড়ল কংগ্রেসেরও
দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানেই আউট হয়ে যায় বঙ্গ ব্রিগেড। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ৪৭ রান। ৫ উইকেট পান জলজ সাক্সেনা। ৩টি উইকেট পান আদিত্য সরওয়াতে। ফলে কেরলের সামনে লক্ষ্য হয়ে দাঁড়ায় ৪০৮ রানের। তৃতীয় দিনের শেষে কেরলের স্কোর ৫৩/৪। ১৯ রানে ব্যাট করছেন অধিনায়ক বিষ্ণু। দুই অভিষেক নায়ারকেই ০ রানে আউট করেছেন বঙ্গ স্পিনার প্রদীপ্ত। বাংলার হয়ে ৪টি উইকেটই পেয়েছেন তিনি। এখনও জিততে গেলে কেরলকে করতে হবে ৩৫৫ রান। এই রঞ্জিতে এখনও দুরন্ত ফর্মে রয়েছেন বাংলার বোলাররা। বিশেষত, প্রদীপ্ত প্রামাণিক। প্রত্যেক ম্যাচেই দারুন পারফরম্যান্স করে দলের জয়ে বড় ভূমিকা নিচ্ছেন তিনি। আগামীকাল, বৃহস্পতিবার কত জলদি কেরলের বাকি ৬ উইকেট তুলে নেওয়া যায়, সেই দিকেই নজর থাকবে বাংলার।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours