সুন্দরবনের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। আজ কাকদ্বীপ ব্লকের ঋষি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুর গ্রামে সবুজ সংঘের ব্যবস্থাপনায় ও সুসংহত গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় একটি 'মডেল ভিলেজ'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।


নন্দকুমারপুরের সবুজ সংঘ নলেজ ক্যাম্পাসের কনফারেন্স হলে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী দীপঙ্কর জানা। বিশেষ অতিথি হিসেবে জার্মানির 'ইন্ডিয়ান হেল্প'-এর প্রতিনিধি মাননীয়া রোজমেরী মুলার এবং মাননীয়া কারিন ডাইকেন উপস্থিত ছিলেন। এছাড়া সবুজ সংঘের সম্পাদক এবং ডিরেক্টর শ্রীঅংশুমান দাস সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নেন।


 সবুজ সংঘের রূপায়ণে বাস্তবায়িত এই সুসংহত গ্রাম উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গোবিন্দরামপুর গ্রামের সার্বিক পরিকাঠামো ও আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে। জার্মানির সহযোগিতায় এই মডেল ভিলেজ প্রকল্প সুন্দরবনের গ্রামীণ উন্নয়নে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours