পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকার ঘটনা। বুধবার দুই বন্ধু একটি স্কুটি করে টিফিন করতে যাচ্ছিল। সেই সময় দুই যুবক মুখে মাস্ক পরে আসে। তারাও একটি স্কুটিতে ছিল। এরপর দু'জনকে লক্ষ্য করে গুলি চালায়। আহত যুবকের নাম অক্ষয় ঝা।
বন্ধুর সঙ্গে টিফিন আনতে যাচ্ছিল নাবালক, স্কুটিতে এসে গুলি করল দুষ্কৃতীরা, হাড়হিম ঘটনা শহরে
খড়গপুরে গুলি
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে (Kharagpur) শহরে চলল গুলি আহত এক নাবালক (Minor)। জানা যাচ্ছে, বুধবার দুই বন্ধু স্কুটি করে টিফিন করতে যাচ্ছিল। সেই সময় মাস্ক পরা অবস্থায় দুই যুবক এসে গুলি চালিয়ে চলে যায়। পিছনে বসা নাবালকের বুকে গুলি লেগেছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সে।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকার ঘটনা। বুধবার দুই বন্ধু একটি স্কুটি করে টিফিন করতে যাচ্ছিল। সেই সময় দুই যুবক মুখে মাস্ক পরে আসে। তারাও একটি স্কুটিতে ছিল। এরপর দু’জনকে লক্ষ্য করে গুলি চালায়। আহত যুবকের নাম অক্ষয় ঝা। সে নবম শ্রেণির ছাত্র। স্কুটির পেছনে অক্ষয়ই বসেছিল। আহত নাবালককে খড়গপুর রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা করে কলকাতা স্থানান্তরিত করা হয়। তবে কী কারণে গুলি চালানোর ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours