এ দিন, কার্যত বিরোধীদের এটিই দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়েছেন মোদী। বিগত কয়েকদিন ধরেই একাধিক ইস্যুতে উত্তাল রয়েছে দেশ। বিশেষ করে এসআইআর ইস্যুতে সরব বিরোধীরা। চলছে ক্ষোভ-বিক্ষোভ আন্দোলন। এমনতাবস্থায় মোদীর এই বক্তব্য নিতান্তই তাৎপর্যপূর্ণ বলার অপেক্ষা রাখে না।
যতক্ষণ না দেশকে বিকশিত ভারত বানাব, ততক্ষণ পর্যন্ত আমি...', মোদী কী বললেন দেখুন
প্রধানমন্ত্রী মোদী
২০০১ সালের ৭ অক্টোবর, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার প্রশাসনিক প্রধান পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০২৬ সালের ৭ অক্টোবর দেখতে দেখতে সরকারপ্রধান হিসেবে পূর্ণ হল প্রশাসক হিসাবে তাঁর ২৫ বছর। বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’-এর ‘বিকশিত ভারত সংকল্প সভা’য় নিজের দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা ও জীবনের পাঠ তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেখান থেকে খুবই গুরুত্ব পূর্ণ মন্তব্য করেন তিনি। স্পষ্টত জানান, ভারতকে বিকশিত তিনি করবেনই। যতক্ষণ সেই লক্ষ্য পূরণ হবে, ততক্ষণ কর্তব্যে অবিচল থাকবেন।
প্রধানমন্ত্রী কী বলেছেন?
নিজে ছিলেন 'মহানায়ক', তবুও ছেলেকে কেন সিনেমা করতে দেননি উত্তম?
নরেন্দ্র মোদী বলেন, “যতক্ষণ না ভারত বিকশিত ভারত না হয়,ততক্ষণ আমি থামব না, ক্লান্ত হব না।” প্রসঙ্গত উল্লেখ্য়, ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে ভারতকে এই উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে। ভারতকে একটি উচ্চ-আয়ের অন্যতম শীর্ষ অর্থনীতিতে রূপান্তর করা। গ্রামে এবং শহরে কর্মসংস্থান তৈরি করা। অর্থনৈতিক উন্নতি, সুশাসনে দেশ যাতে এগিয়ে থাকে সেই চেষ্টাই করছেন প্রধানমন্ত্রী। আর যতক্ষণ না দেশকে তিনি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তিনি পিছু পা হবেন না। এক কথায় তাঁর বক্তৃতা বিজেপি কর্মীদের আরও উজ্জীবিত করল।
এ দিন, কার্যত বিরোধীদের এটিই দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়েছেন মোদী। বিগত কয়েকদিন ধরেই একাধিক ইস্যুতে উত্তাল রয়েছে দেশ। বিশেষ করে এসআইআর ইস্যুতে সরব বিরোধীরা। চলছে ক্ষোভ-বিক্ষোভ আন্দোলন। এমনতাবস্থায় মোদীর এই বক্তব্য নিতান্তই তাৎপর্যপূর্ণ বলার অপেক্ষা রাখে না।


Post A Comment:
0 comments so far,add yours