রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং সেই সফলতার জন্য কৃতজ্ঞতা জানাতে গঙ্গাসাগরের চেমাগুড়ি বাজারে একটি বর্ণাঢ্য ধন্যবাদ মিছিলের আয়োজন করে বিজেপি সাগর মন্ডল ৪ এর নেতৃত্ব।
প্রথমে চেমাগুড়ি বাজারের প্রধান রাস্তাগুলি পরিক্রমা করে একটি সুদৃশ্য মিছিল, যা ঘিরে স্থানীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
মিছিল শেষে চেমাগুড়ি বাজারে একটি বিশাল সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচি ও সভায় উপস্থিত ছিলেন সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন্ত মণ্ডল। এছাড়া স্থানীয় বিজেপি মণ্ডল নেতৃত্বের পাশাপাশি জেলা ও ব্লক স্তরের একাধিক বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন। বক্তারা রাজ্য সরকারের জনমুখী নানা প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষের উন্নয়নে এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে বলে জোরালো বার্তা দেন।


Post A Comment:
0 comments so far,add yours