ফলতা: গালিগালাজের প্রতিবাদ করায় এক বৃদ্ধার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমার আঘাতে জখম হয়েছেন রোজিনা বিবি নামে ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ফলতার দেবীপুর পঞ্চায়েতের তেলিয়া এলাকায়। 



বৃদ্ধার অভিযোগ, কাদের শেখ ও আব্বাস শেখ নামে এলাকার দুই ব্যক্তি তাঁর বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। তিনি প্রতিবাদ করায় কাদের ও খালেক শেখ বাড়ির সামনে বোমাবাজি শুরু করে বলে অভিযোগ। এমনকি বৃদ্ধা বাড়ি থেকে বেরিয়ে এলে তাঁকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে তিনি জখম হন। বৃদ্ধার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। পরে বৃদ্ধাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 পরে
আক্রান্ত বৃদ্ধার দাবি, অভিযুক্ত কাদের শেখ একটি খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সাজার মেয়াদ শেষ করে সম্প্রতি সে এলাকায় ফিরেছে। এলাকায় ফিরে কাদের মাদক ব্যবসা ও গরু চুরির সঙ্গে যুক্ত ছিল। চুরি করে আনা গরু বৃদ্ধার বাড়ির পাশেই রাখা হত। বিষয়টি নিয়ে তিনি আগেও আপত্তি জানিয়েছিলেন। সেই কারণে তাঁর উপর কাদেরের রাগ ছিল বলে দাবি রোজিনার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দিনের বেলায় বসতিপূর্ণ এলাকায় বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রকাশ্য এলাকায় দুষ্কৃতীদের এমন দাপাদাপি ঘিরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours