প্রায় ১১৩ মিটার লম্বা এবং ১৪.৬ মিটার চওড়া এই যুদ্ধ জাহাজের ডিসপ্লেসমেন্ট প্রায় ৩ হাজার টন। সর্বোচ্চ ২৩ নট গতিতে চলতে সক্ষম এই জাহাজ। ১৪ নট গতিতে একটানা ৮৫০০ নটিক্যাল মাইল পাড়ি দিতে পারবে এটি। উপকূল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ সম্পত্তির নিরাপত্তা, নজরদারি, জলদস্যু দমন, অনুপ্রবেশ রুখতে অভিযান এবং বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা হবে এই যুদ্ধজাহাজ।


 শনিবার জলে ভাসল ‘শ্রেয়স’। ‘গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ বা GRSE-র তৈরি ‘নেক্সট জেনারেশন অফশোর প্যাট্রোল’-এর তৈরি ‘শ্রেয়স’- ভাসল জলে। দুর্গাপুজোর আবহেই কলকাতার জলে নামানো হল এই যুদ্ধ জাহাজ। ভারতীয় নৌসেনার জন্য তৈরি অত্যাধুনিক ‘অফশোর প্যাট্রোল ভেসেলের’ মধ্যে এটি তৃতীয় যুদ্ধজাহাজ। এর আগে গত ২০ মে প্রথম জাহাজ ‘সঙ্ঘমিত্রা’ এবং ১১ অগস্ট দ্বিতীয় জাহাজ ‘শ্রুতি’-র লঞ্চ হয়েছিল। অর্থাৎ পাঁচ মাসেরও কম সময়ে তিনটি যুদ্ধজাহাজের লঞ্চ করল GRSE।


শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় নৌসেনার ভাইস চিফ অ্যাডমিরাল অজয় কোচর। তাঁর স্ত্রী রেম্যান কোচরের হাত দিয়ে প্রথাগত রীতিনীতি মেনে জলাবতরণ করা হয় ‘শ্রেয়স’-এর।

উচ্চবেতনের চাকরি ছেড়েছিলেন একসময়, কে এই সিজেপির নতুন লিডার আজিঙ্কা?
প্রায় ১১৩ মিটার লম্বা এবং ১৪.৬ মিটার চওড়া এই যুদ্ধ জাহাজের ডিসপ্লেসমেন্ট প্রায় ৩ হাজার টন। সর্বোচ্চ ২৩ নট গতিতে চলতে সক্ষম এই জাহাজ। ১৪ নট গতিতে একটানা ৮৫০০ নটিক্যাল মাইল পাড়ি দিতে পারবে এটি। উপকূল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ সম্পত্তির নিরাপত্তা, নজরদারি, জলদস্যু দমন, অনুপ্রবেশ রুখতে অভিযান এবং বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা হবে এই যুদ্ধজাহাজ। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা, উদ্ধারকাজ এবং মানবিক সহায়তার মতো কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি।




Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours