শনিবার সকালে বাড়ির সামনে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, প্রতিমা মণ্ডল, সাকেত গোখলে সহ কয়েকজন নেতা। বিএনএসের ১৬৩ ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলে মমতার বাড়ির সামনে থেকে প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের।


আমাকে কিডন্যাপ করা হয়েছে', দেড় ঘণ্টা রাস্তায় ঘোরার পর বলে উঠলেন মমতা

প্রায় দেড় ঘণ্টা ধরে রাস্তায় ঘোরানোর পর দ্বারকা থানায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee)। প্রিজন ভ্যান থেকে নামার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন। স্লোগান দিতে দিতে তাঁরা পুলিশ স্টেশনের ভিতর প্রবেশ করেন।


কালীঘাটপন্থী তৃণমূলের নেতা-নেত্রীদের দাবি, এদিন তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলেন, সেই সময় তাঁদের আটক করা হয়েছে। এভাবে সাধারণ মানুষের মতো কেন রাস্তায় রাস্তায় ঘোরানো হল মমতাকে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন।


 দেশবাসীকে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS, IFS আধিকারিকের, করলেন SIR নিয়ে সওয়াল
শনিবার সকালে বাড়ির সামনে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, প্রতিমা মণ্ডল, সাকেত গোখলে সহ কয়েকজন নেতা। বিএনএসের ১৬৩ ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলে মমতার বাড়ির সামনে থেকে প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের।


শনিবার রাত নটায় কলকাতা ফেরার ফ্লাইট ছিল মমতা বন্দ্যোপাধ্যাযের। সেই বিমানের রিজার্ভেশন বাতিল করে দিয়েছেন মমতা। সূত্রের খবর, তাঁকে ফোন করেছিলেন রাহুল গান্ধী। জানা গিয়েছে, সোমবার সুপ্রিম কোর্ট অভিযান রয়েছে। রাহুল গান্ধীর পাশাপাশি সোমবার সেই সুপ্রিম কোর্ট অভিযানে থাকবেন মমতা।

এদিন মোট চারজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিল্লিতে আটক করা হয়েছে। আটক হয়েছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও মমতা বন্দ্যোপাধ্যায়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours