দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নামখানা পঞ্চায়েতে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব। পাশাপাশি পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা ও এলাকার মানুষের দাবিদাওয়া নিয়ে প্রায় ১৪ দফা দাবি-সম্বলিত ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্ব।

বিজেপির পঞ্চায়েত সদস্যা প্রতিমা রায়, বিরোধী দলনেতা অরুণ জানা, যুবনেতা সূর্যকান্ত-সহ দলের অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বিরোধী দলনেতা অরুণ জানার বক্তব্য, পঞ্চায়েতের বিভিন্ন অনিয়ম, সাধারণ মানুষের সমস্যা এবং এলাকার উন্নয়ন সংক্রান্ত একাধিক দাবি নিয়ে তাঁরা প্রধানের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন। ১৪ দফা দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথাও জানান তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours