২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, বুথ লেভেল অফিসারদের (BLO) বর্তমান একটি তালিকা তৈরি করতে হবে। আগের ভোটার তালিকা দেখে বের করতে হবে আগের তালিকায় কাদের নাম ছিল, এখন কাদের নাম নেই।


এসআইআর (SIR) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে বিশেষ অভিযান। দেশের যে ২০টি রাজ্য়ে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানে এই অভিযান চালানো হচ্ছে। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা। ২০ রাজ্যের সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিকদের ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।


শুধুমাত্র বাদ যাওয়া ভোটাররাই নয়, নতুন ভোটারদের নাম যুক্ত করতে ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, বুথ লেভেল অফিসারদের (BLO) বর্তমান একটি তালিকা তৈরি করতে হবে। আগের ভোটার তালিকা দেখে বের করতে হবে আগের তালিকায় কাদের নাম ছিল, এখন কাদের নাম নেই।

এটিও পড়ুন
Tilotoma Case: এবার সিবিআই আধিকারিক সীমা পাহুজার বিরুদ্ধেই তদন্ত চাইলেন তিলোত্তমার মা
Exclusive: 'জ্যোতি বসু আমার অনুপ্রেরণা', হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তাক লাগিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলশাদার
জমি কেনার আগে শুধু দলিল নয়, আর কী কী নথি দেখে নিতে হয় জানেন?
আজ, শুক্রবার থেকে BLO-রা সংশ্লিষ্ট ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেবেন। যোগ্য বলে বিবেচিত হলে, তাঁদের নাম যুক্ত করার জন্য ‘ফর্ম-৬’ পূরণ করাবেন। BLO-দের প্রত্যেককে প্রতি সপ্তাহে অন্তত ২০ থেকে ২৫ জন ভোটারের বাড়ি যেতে হবে এবং এক মাসের মধ্যে এই অভিযান শেষ করতে হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে কমিশন।


এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন বিএলও-রা অনুপস্থিত, স্থানান্তরিত বা মৃত ভোটার বলে চিহ্নিত করেছিলেন অনেক ভোটারকে। তারপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।

কী কী হবে এই বিশেষ অভিযানে
BLO-রা বর্তমান ভোটার তালিকার সঙ্গে আগের ভোটার তালিকা তুলনা করবেন। যাদের নাম SIR-এর আগের তালিকায় ছিল কিন্তু বর্তমান তালিকায় নেই, তাদের একটি তালিকা তৈরি করবেন।

BLO-রা এই চিহ্নিত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানবেন। যেখানে কোনও ব্যক্তিকে যোগ্য মনে হবে, সেখানে ‘ফর্ম ৬’-এর মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করা হবে।

স্বীকৃত রাজনৈতিক দলগুলোর হাতে তালিকা তুলে দেওয়া হবে।

ফিল্ড ভেরিফিকেশন রিপোর্ট সমৃদ্ধ তালিকাটি ERO-র সঙ্গে শেয়ার করা হবে।

এই প্রক্রিয়ার শেষে তৈরি করা বুথ-ভিত্তিক তালিকা ERO রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করবেন, যাতে তারা বাদ পড়া ভোটারদের নাম নথিভুক্ত করানোর আর একটি সুযোগ পান।

এছাড়া, যাদের ঘরবাড়ি নেই, সেই সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাম নথিভুক্ত করার জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হতে পারে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours