দুই পরিবারের মারামারিতে গুরুতর জখম হলেন উভয় পক্ষের ৮ জন। জখমদের মধ্যে ৪ জন মহিলা রয়েছেন।ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ২ ও ৩ নম্বর ভরতগড় গ্রামে।ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে উভয় পরিবার বাসন্তী থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।
দুই পরিবারের কয়েকজন শিশু খেলা করছিল। সেই সময় শিশুদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। মোসিবুর সেখ নামে এক শিশুর পায়ে আঘাত লাগে বলে অভিযোগ।সেই ঘটনা নিয়ে আক্রান্ত শিশুর পরিবারের লোকজন অপর শিশুর বাড়ির লোকজনদের কাছে হাজীর হয়। কেন এমন ঘটনা ঘটেছে জানতে চায়।
তারপরেই মারামারি। অন্যান্য প্রতিবেশীরা তাদের কে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে। চিকিৎসার জন্য প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।প্রত্যেকের মাথায় আঘাত লাগায় সকলের অবস্থার অবনতি হয়।রাতেই তাদের কে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত সকলেই। সাত সকালে পুলিশ এলাকায় তদন্ত চালাচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours