ক্যানিংঃ ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা ছড়ায়। পঞ্চায়েতে উন্নয়ন বৈঠক ছিল। সেই বৈঠকে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা যোগ দিতে এলে বাধা দেয় বিজেপি কর্মীরা। অভিযোগ সেই সময় বিজেপির মহিলা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। পুলিশের সামনেই সেই হামলা চালানো হয়। এমনকি পুলিশও সেই হামলায় মদত দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন বিজেপির মহিলা কর্মী জখম হয়েছে। 

তাঁরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাও করিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা বিকেলে ক্যানিং থানায় বিক্ষোভ দেখান। পুলিশের বিরুদ্ধেই তাঁরা শ্লোগান দেন। পুলিশের উপস্থিতিতে ও মদতে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। 
পাশাপাশি এদিন ক্যানিং থানার আই সি তুষার বিশ্বাসের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি আই সি দিনের পর দিন তোলাবাজি করছেন। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। তৃণমূলের সাথে সেটিং করে চলছেন। এমনকি তোলাবাজির জন্য নিজের জামাইকে নিয়ে এসেছেন থানায় যিনি কোন পুলিশ কর্মীই নন। আইসির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এদিন সন্ধ্যায় থানায় সরব হন বিজেপি কর্মীরা। বিজেপির এবারের ক্যানিং পশ্চিমের প্রার্থী প্রশান্ত বায়েন ও জেলা সম্পাদক সমীর মন্ডলের নেতৃত্বে হয় এই বিক্ষোভ কর্মসূচি। আরও অভিযোগ আইসির বিরুদ্ধে মুখ খোলার কারণে থানা থেকে বিজেপি কর্মীদের ধাক্কা মেরে বের করে দেওয়া হয়।
Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours