নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কায় বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের সতর্ক করতে মাইকিং শুরু করল প্রশাসন। বৃহস্পতিবার বকখালি সিবিজে এলাকায় সিভিল ডিফেন্স ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সমুদ্রের কাছে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়।


প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশ্যে জানানো হয়, আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত গভীর সমুদ্রে স্নান করতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। সমুদ্রের ঢেউ উত্তাল থাকায় কোনওভাবেই সতর্কবার্তা অমান্য করে জলে নামা যাবে না বলেও জানানো হয়।

পাশাপাশি, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সৈকত এলাকায় নজরদারি চালানো হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে বারবার সতর্ক করা হচ্ছে যাতে কেউ ঝুঁকি নিয়ে সমুদ্রে না নামেন। নিম্নচাপের প্রভাব কেটে না যাওয়া পর্যন্ত সকলকে প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours