প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে ‘সেবা সপ্তাহ’ সংকল্প অভিযান। এই কর্মসূচির অংশ হিসেবে চন্দনপিড়ী মুরারীমোহন হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল ভারতীয় জনতা যুব মোর্চা।



সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডলের সহায়তায় এবং যুব মোর্চার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে আসা ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা দিতে পানীয় জল ও কলম তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার মথুরাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি সূর্যকান্ত মণ্ডল এবং বিজেপি যুব মোর্চার কার্যকর্তা অভিজিৎ মাইতি। তাঁরা জানান, “উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা।


 প্রধানমন্ত্রীজির সেবা সপ্তাহ সংকল্প অভিযানের মাধ্যমে আমরা তরুণ পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। যুব মোর্চা সর্বদা শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং উন্নয়নমূলক কাজের মধ্য দিয়েই আমরা এগিয়ে চলব।”
পরীক্ষা কেন্দ্রের সামনে এই ধরনের সহায়তামূলক উদ্যোগ ঘিরে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা যায়। পরীক্ষার্থীদের হাতে পানীয় জল ও কলম তুলে দিয়ে তাঁদের পরীক্ষার জন্য শুভেচ্ছা জানান যুব মোর্চার কর্মীরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours