সাগর গ্রামীণ হাসপাতালের নতুন বিএমওএইচ (BMOH) হিসেবে যোগদানকারী ডা. তন্ময় ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে সংবর্ধনা জানাল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সাগর ব্লক নেতৃত্ব। হাসপাতালে সাধারণ মানুষকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার দাবিতে এ দিন একটি ইতিবাচক আলোচনা হয়।

ডা. তন্ময় ঘোষের সঙ্গে দেখা করে তাঁকে ফুলের তোড়া ও স্তবক দিয়ে শুভেচ্ছা জানান বিজেপির ব্লক কনভেনার সোমনাথ ভূঁইয়া, মন্ডল-৪ এর সভাপতি পিনাক্ষী মন্ডল এবং মন্ডল-১ এর সভাপতি চিন্ময় সাউসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সাগর ব্লকের প্রধান এই গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার করা এবং পরিকাঠামো উন্নত করার প্রসঙ্গটি গুরুত্ব সহকারে তুলে ধরেন বিজেপি প্রতিনিধিরা।

নেতৃত্বের কথা শুনে নতুন বিএমওএইচ ডা. তন্ময় ঘোষ আশ্বস্ত করেন যে, হাসপাতালের পরিষেবা উন্নত করতে এবং পরিকাঠামোগত সমস্যা দূর করে এটিকে ঢেলে সাজাতে তিনি সাধ্যমতো সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours