ক্যানিং: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের হাটপুকুরিয়া এলাকায় ঘর তৈরি করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয় সূত্রে খবর, আবু তালেব মণ্ডল এলাকায় একটি ঘর তৈরি করছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী লাঠি ও রড নিয়ে সেখানে হামলা চালায় বলে অভিযোগ। হামলায় আবু তালেব মণ্ডল-সহ বেশ কয়েকজন আহত হন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের পিছনে প্রকৃত কারণ কী এবং ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours