২০১৬ সালের ১৮ই সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরিতে পাকিস্তানি জঙ্গি হামলায় দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন বীর সৈনিক বিশ্বজিৎ ঘড়াই। গঙ্গাসাগরের শ্রীধাম এলাকার কৃতি সন্তান এই শহীদের আত্মবলিদান আজও ভোলেনি দেশবাসী। রাত পোহালেই স্বাধীনতা দিবস, আর তার ঠিক প্রাক্কালে শহীদ বিশ্বজিতের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানাল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মণ্ডল ৪-এর নেতৃত্ব।



এদিন শহীদ জওয়ানের বাড়িতে পৌঁছে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি, শোকস্তব্ধ বাবা ও মায়ের হাতে জোড়া ফুল তুলে দিয়ে এবং তাঁদের সংবর্ধনা জানানো হয়। পরিবারের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকাও।


 তবে স্বাধীনতা দিবস এলেই বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। প্রতি বছর ১৫ই অগাস্ট এলেই ছেলের ছবি বুকে চেপে ধরে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ বাবা-মা। শহীদের পরিবারের চোখের জলের এই ছবি আজও এক বুক বেদনা ও গর্বের দোলাচল তৈরি করে গোটা এলাকায়। দেশের সুরক্ষায় প্রাণ দেওয়া বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত দলীয় কর্মীরাও।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours