আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই সারা দেশজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের জোয়ার আরও চওড়া করতে অভিনব উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মণ্ডল চারের/নেতৃত্ব। 


শুক্রবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর এলাকার বিভিন্ন প্রান্তে টোটো চালকদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

এদিন গঙ্গাসাগর নারায়ণী আওয়াজ, বাগবাজার, চেমাগুড়ি এবং ছয়ের ঘেরি, বেনুবন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি রূপায়ন করা হয়। এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ তথা টোটো চালকদের হাতে তেরঙ্গা পতাকা তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের দিনটি উদযাপন করার কথা বলা হয়। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, দেশের এই মহান উৎসবে যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ সমানভাবে শামিল হতে পারেন এবং আনন্দের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। জাতীয় পতাকা হাতে পেয়ে বেজায় খুশি স্থানীয় টোটো চালকরাও। এই কর্মসূচিকে কেন্দ্র করে গঙ্গাসাগর এলাকায় এক দেশাত্মবোধক ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours