পুলিশ সূত্রে খবর, ওই চার শিশুই অভিযুক্ত যুবকের আত্মীয়। জানা গিয়েছে, ঘটনার সময় দুই শিশু বাড়ির বাইরে এবং আরও দু'জন বাড়ির ভিতরে খেলছিল। সেই সময় আচমকাই বছর কুড়ির যুবক গোলাম সারওয়ার ওরফে বাদশা হাঁসুয়া নিয়ে শিশুদের উপর হামলা চালায় বলে অভিযোগ।
চার শিশুকন্যাকে হাঁসুয়ার 'কোপ' যুবকের, ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদে
প্রতীকী ছবি
(Children Death) হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, বাড়ির সামনেই খেলছিল শিশুরা। সেইসময় তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশুকন্যার। গুরুতর জখম অবস্থায় আরও তিন শিশু হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি থানার রঘুনাথপুরে।
ঠিক কী ঘটেছে?
পুলিশ সূত্রে খবর, ওই চার শিশুই অভিযুক্ত যুবকের আত্মীয়। জানা গিয়েছে, ঘটনার সময় দুই শিশু বাড়ির বাইরে এবং আরও দু’জন বাড়ির ভিতরে খেলছিল। সেই সময় আচমকাই বছর কুড়ির যুবক গোলাম সারওয়ার ওরফে বাদশা হাঁসুয়া নিয়ে শিশুদের উপর হামলা চালায় বলে অভিযোগ। কিছু বুঝে ওঠার আগেই ওই শিশুদের উপর পরপর কোপ মারে বলে অভিযোগ। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় চার জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কৃষ্ণনগরের 'বুড়িমা'র গয়না চুরি! গৌতম গ্রেফতার হতেই চরম উত্তেজনা
কী বলছে পুলিশ?
তবে, হাসপাতালে ভর্তির পরই এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম মনিফা খাতুন(৪)। তার দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিন শিশুর আঘাত গুরুতর হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতেরা হলেন আনিসা খাতুন, ইসরাত জাহান এবং নুসরত জাহান। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে, কী কারণে ওই শিশুকন্যাদের উপর হামলা চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। ইতিমধ্যেই আটক করা হয়েছে ওই অভিযুক্তকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours