আজ কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ বাস স্ট্যান্ড প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে একটি বাজেট আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় কেন্দ্রীয় বাজেটের বিভিন্ন দিক, যুবসমাজের জন্য ঘোষিত বিভিন্ন প্রকল্প, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিজেপি যুব মোর্চার জেলা ও স্থানীয় নেতৃত্বসহ দলের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। বক্তারা কেন্দ্রীয় বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষের কাছে বাজেটের সুফল পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি উপস্থিত কর্মীদের আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তাও দেওয়া হয়।

এই বাজেট আলোচনা সভাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।


কাকদ্বীপ থেকে সৌম্য সুন্দর দাস এর সাথে বাপ্পা রুহি দাস এর রিপোর্ট কাকদ্বীপ ডট কম।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours