দুপুর সাড়ে ১২টায় বিরোধী দলনেতা ঋতব্রত ও ১০ বিধায়ককের সময় দিয়েছিল কমিশন। সেই সময়েই পৌঁছে যান তাঁরা। বৈঠকের পর বেরিয়ে ঋতব্রত জানান, সম্প্রতি অরূপ রায়কে চেয়ারপার্সন করে যে কমিটি গঠন করা হয়েছে, সেই বিষয়ে এদিন কমিশনকে অবগত করেছেন বিধায়করা।
ফুল-বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন ঋতব্রতরা, পরিবারবাদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা বিরোধী দলনেতার
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্ধারিত সময়ে দিল্লিতে জাতীয় কমিশনের দফতরে উপস্থিত হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee), অরূপ রায় সহ ১০ বিধায়ক। ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে কমিটি গঠনের বিষয়ে কথা বললেন তাঁরা। দলীয় প্রতীক ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আলাদা করে কোনও কথা বলার প্রয়োজন নেই বলেই উল্লেখ করেন তিনি।
এদিন দুপুর সাড়ে ১২টায় বিরোধী দলনেতা ঋতব্রত ও ১০ বিধায়ককের সময় দিয়েছিল কমিশন। সেই সময়েই পৌঁছে যান তাঁরা। বৈঠকের পর বেরিয়ে ঋতব্রত জানান, সম্প্রতি অরূপ রায়কে চেয়ারপার্সন করে যে কমিটি গঠন করা হয়েছে, সেই বিষয়ে এদিন কমিশনকে অবগত করেছেন বিধায়করা। ঋতব্রত বলেন, “কমিশনের ফুল বেঞ্চ ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। সবটা খতিয়ে দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। আশা করি, খুব শীঘ্র আমাদের সঙ্গে যোগাযোগ করা হবে।”
কবে পেট্রোল-ডিজেলের দাম কমবে? অবশেষে উত্তরটা দিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
দলের প্রতীক বা ফান্ড সম্পর্কে প্রশ্ন করা হলে ঋতব্রত সাফ জবাব দেন, “আমরাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এই প্রশ্নটা আসছে কোথা থেকে?” একইসঙ্গে ঋতব্রত একাধিকবার দাবি করেন, এই দলে যা সিদ্ধান্ত নেওয়ার, তা সমষ্টিগতভাবে নেওয়া হবে, কেউ একা নেবে না। তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যে দিনের পর দিন পরিবারতন্ত্রে পরিণত হয়েছে। সেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই হবে। পরিবারতন্ত্র বাংলার মানুষ সমর্থন করে না।’
একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করেন ঋতব্রত। তিনি বলেন, “দলের কাছে ৪ টাকা থাকলে, ১ টাকা খরচ হয়েছে চার্টার্ড বিমানে। যারা বালি চুরি করেছে, কয়লা চুরি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিৎ।”


Post A Comment:
0 comments so far,add yours