বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় পরিবেশ সচেতনতা প্রচারে নামল স্বেচ্ছাসেবী সংস্থা ‘সবুজ সংঘ’। মথুরাপুর-II, পাথরপ্রতিমা, নামখানা ও সাগর ব্লকে আয়োজিত এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল পড়ুয়াদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক র্যালি এবং বৃক্ষরোপণ উৎসব।
নামখানায় আয়োজিত মূল অনুষ্ঠানে সামিল হয় বহু শিক্ষার্থী। তাদের সঙ্গে র্যালিতে পা মেলান সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল এবং নামখানার বিডিও। বর্ণাঢ্য এই র্যালি শেষে বিধায়ক, বিডিও এবং নামখানা রেঞ্জের রেঞ্জার অফিসার-ইন-চার্জের উপস্থিতিতে শুরু হয় মূল অনুষ্ঠান, যেখানে তাঁরা নিজেরা বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার বার্তা দেন।
অনুষ্ঠানে সুন্দরবনের ম্যানগ্রোভ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ কমানোর ওপর জোর দেওয়া হয়। বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবনকে সবুজ ও নিরাপদ রাখা আমাদের অঙ্গীকার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শতাধিক চারাগাছ বিতরণ করা হয়। সবুজ সংঘের কর্মকর্তা অরুণাভ দাস জানান, পরিবেশ রক্ষা একটি ধারাবাহিক আন্দোলন, যা তাঁরা নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন। কুইজ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।


Post A Comment:
0 comments so far,add yours