মুড়িগঙ্গা নদীতে বালিবোঝাই ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, সোমবার সকাল আনুমানিক ৮:৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুড়িগঙ্গা নদীর বরাতলা ধানিসংলগ্ন রামতনুনগর গ্রামের কাছে। 



পুলিশ সূত্রে খবর, ‘এমভি মা নাছিন্দা’ নামের ট্রলারটি গেঁওখালি থেকে বালি নিয়ে কচুবেড়িয়ার দিকে যাচ্ছিল। পথে ঘোড়ামারা থেকে প্রায় ৩০ মিনিট উত্তরের এক চড়ায় ট্রলারটি আটকে গিয়ে আচমকা ডুবে যায়। দুর্ঘটনার পর ট্রলারের মালিক, পূর্ব মেদিনীপুরের গেঁওখালির বাসিন্দা শুভ জানা সাঁতরে কোনোমতে হারউড পয়েন্ট উপকূল থানার ৬ নম্বর ট্যাঙ্কের কাছে ডঙায় উঠে আত্মরক্ষা করেন।

তবে ট্রলারের দুই কর্মী—গেঁওখালির সন্তোষ ঘোড়ুই এবং সাগরের ঘোড়ামারার বাসিন্দা শেখ আসাদ এখনও নিখোঁজ। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সাগর থানার পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours