সাগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সুমন্ত মণ্ডল আজ কচুবেড়িয়ার শ্মশান ঘাট এলাকা পরিদর্শন করেন। শ্মশানঘাটের বর্তমান পরিকাঠামো এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা তিনি সরেজমিনে খতিয়ে দেখেন। 

পরিদর্শনকালে এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিধায়ক। স্থানীয়রা শ্মশানঘাটের বিভিন্ন অভাব-অভিযোগ ও দীর্ঘদিনের দাবি-দাওয়া তাঁর কাছে তুলে ধরেন। 


সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পর, বিধায়ক দ্রুত তা সমাধানের পূর্ণ আশ্বাস দেন। তিনি জানান, দ্রুত প্রশাসনিক স্তরে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের কাজ শুরু করা হবে। বিধায়কের এই পরিদর্শনে দ্রুত সমস্যার সমাধানের আশা দেখছেন স্থানীয় এলাকাবাসী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours