দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর ব্লকের বামনখালি এলাকায় ‘অন্নপূর্ণা যোজনা’র সুবিধা পাওয়ার আশায় সাধারণ মানুষের ঢল নেমেছে। রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যেন প্রকৃত উপভোক্তারা পান, তা নিশ্চিত করতে গত কয়েকদিন ধরে বামনখালিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
প্রতিদিন সকাল থেকেই ফর্ম ফিলাপ করার জন্য শয়ে শয়ে মানুষ ক্যাম্পে ভিড় জমাচ্ছেন। সরকারি প্রকল্পের সুবিধা যাতে মানুষ সঠিকভাবে পেতে পারেন, সে বিষয়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এরই মধ্যে আজ দুপুরে এই ক্যাম্প পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক সুমন্ত মন্ডল।
ক্যাম্পে এসে তিনি ফর্ম ফিলাপ প্রক্রিয়া খতিয়ে দেখেন এবং কর্মী ও আবেদনকারীদের সঙ্গে কথা বলেন। বিধায়ক জানান, যাতে কোনো মানুষই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। ভিড় সামাল দিতে এবং দ্রুত কাজ সম্পন্ন করতে তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Post A Comment:
0 comments so far,add yours