পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী প্রকল্প 'অন্নপূর্ণা যোজনা'র সুবিধা পেয়ে আনন্দিত গঙ্গাসাগরের বাসিন্দা অনিমা জানা। বুধবার তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা জমা হওয়ার পর তিনি নিজের খুশি চেপে রাখতে পারেননি।
এই প্রাপ্তির আনন্দ ভাগ করে নিতে তিনি স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের মিষ্টিমুখ করান এবং সরকারি প্রকল্পের সুবিধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনিমা জানা জানান, দীর্ঘদিন ধরে তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষায় ছিলেন। আজ টাকা হাতে আসায় তাঁর সমস্যার অনেকটাই সুরাহা হবে। এই খুশির মুহূর্তে তিনি এলাকার বিজেপি কর্মীদের সাথে নিয়ে মিষ্টিমুখ করেন। সামাজিক ও রাজনৈতিক নির্বিশেষে সরকারি প্রকল্পের এই সুফল সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনাটি গঙ্গাসাগর এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours