দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের চকফুলডুবি মহরম মাঠে শুরু হলো ৫৪ বছরের ঐতিহ্যবাহী মহরম মেলা। দীর্ঘদিনের পুরনো রীতিনীতি মেনে শুক্রবার সন্ধ্যায় মেলার শুভ সূচনা হয়। রাতের অন্ধকার নামতেই আলোর রোশনাই আর মানুষের ভিড়ে ফুলডুবির মাঠ এক অন্য রূপ ধারণ করে।
এবারের মেলার প্রধান আকর্ষণ ছিল প্রায় ৪০ ফুট উচ্চতার এক সুদৃশ্য তাজিয়া। শুক্রবার রাতে মানুষের ভিড়ে গোটা মাঠ উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে। মেলার অন্যতম বিশেষ আকর্ষণ ঐতিহ্যবাহী লাঠি খেলাটি শুক্রবার রাতেই শুরু হয়ে গিয়েছিল। দূর-দূরান্ত থেকে আসা প্রতিযোগীদের নিপুণ হাতের লাঠি খেলার কসরত দেখার জন্য মাঠে উপচে পড়েছিল দর্শকের ভিড়।
মেলার আয়োজক কমিটির সদস্যরা জানান, দীর্ঘ ৫৪ বছর ধরে এই মেলা অত্র অঞ্চলের মানুষের কাছে কেবল একটি উৎসব নয়, বরং ঐতিহ্যের প্রতীক। সব মিলিয়ে শুক্রবারের রাতে ফুলডুবির মাঠ ছিল দর্শনার্থীদের উচ্ছ্বাসে পরিপূর্ণ। আগামী দিনেও মেলার ঐতিহ্য বজায় রাখতে আয়োজকরা বদ্ধপরিকর।


Post A Comment:
0 comments so far,add yours