ইংরেজবাজার পুরসভার এক নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকার ঘটনা। মৃত বিজেপি সমর্থকের নাম কিষাণ হালদার(২৮)। পরিবারের অভিযোগ, গতকাল রাতে তাঁকে কয়েকজন ফোন করে ডাকে। তারপর আর ফেরেনি। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

এবার ইংরেজবাজার, ফোন করে ডেকে নিয়ে বিজেপি সমর্থককে কুপিয়ে 'খুন'
মালদহে কুপিয়ে 'খুন'

 ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। বুধবার রাতে রাজ্যজুড়ে একাধিক ঘটনা ঘটেছে। কখনও বিজেপি (BJP) কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, কখনও বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, আর সবথেকে বেশি চর্চা চলছে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনের ঘটনায় একাধিক প্রশ্ন উঠে আসছে। এরই মধ্যে আরও এক বিজেপি (BJP Worker Murdered) সমর্থককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ইংরেজবাজারে। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। যদিও খুনের পিছনে রাজনৈতিক যোগ নেই বলে দাবি করেছে বিজেপি।

ফোন করে ডেকে নিয়ে…কী ঘটেছিল?
ইংরেজবাজার পুরসভার এক নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকার ঘটনা। মৃত বিজেপি সমর্থকের নাম কিষাণ হালদার(২৮)। পরিবারের অভিযোগ, গতকাল রাতে তাঁকে কয়েকজন ফোন করে ডাকে। তারপর আর ফেরেনি। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহের পাশ থেকেই বড় আকারের একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে কিষাণকে। এই ঘটনায় তাঁর আরও দুই বন্ধুও আহত হয়েছেন বলে খবর। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে প্রতিবেশী গোলাম হালদার ও তাঁর ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।


বিজেপির দাবি, কোনও রাজনৈতিক খুন নয়। এলাকায় কোনও বিষয়কে কেন্দ্র করে কিছু যুবকের মধ্যে গোলমাল হয়। গোলাম হালদার ও সুমন হালদারের সঙ্গেই কিষাণের ঝামেলা হয়েছিল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত পুলিশ দু’জনকে আটক করেছে। যারা অভিযুক্ত তাদেরও কোনও রাজনৈতিক পরিচিতি নেই বলেই দাবি করেছে বিজেপি।

ঘটনার পরই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours