সঙ্কটের পরিস্থিতিতে ইতিমধ্যেই জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী নিজের কনভয়ের গাড়ির সংখ্যাও কমিয়ে দিয়েছেন তিনি। পরামর্শ দিয়েছেন যাতে এই পরিস্থিতিতে বাড়ি থেকে কাজ ও অনলাইন ক্লাসের পদ্ধতি চালু করা হয়।


আশঙ্কা সত্যি করে একধাক্কায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি

পশ্চিম এশিয়ার সঙ্কট কাটছে না কোনওভাবেই। পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তাই জ্বালানির দাম যে বাড়বে, সেই আভাস আগেই মিলেছিল। এবার একধাক্কায় অনেকটাই বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। লিটার প্রতি প্রায় ৩ টাকা করে দাম বাড়ানো হল। শুক্রবার সকাল থেকে কার্যকর হচ্ছে নতুন দাম।


কোথায় কত বাড়ল দাম
দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হল ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে ৯০.৬৭ টাকা হল।



ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
20 सुंदर जगहें जहाँ ज़िंदगी में एक बार जाना चाहिए
কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ১০৮ টাকা ৬৬ পয়সা, মুম্বইতে দাম হল ১০৬ টাকা ৬৮ পয়সা ও চেন্নাইতে দাম বেড়ে হল ১০৩ টাকা ৬৭ পয়সা।

কলকাতায় ডিজেলের দাম বেড়ে হল ৯৫ টাকা ৮ পয়সা, মুম্বইতে দাম বেড়ে হল ৯৩ টাকা ১৪ পয়সা ও চেন্নাইতে দাম হল ৯৫ টাকা ২৫ পয়সা।

সঙ্কটের জেরেই মূল্যবৃদ্ধি
সঙ্কটের পরিস্থিতিতে ইতিমধ্যেই অতি সম্প্রতি জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী নিজের কনভয়ের গাড়ির সংখ্যাও কমিয়ে দিয়েছেন তিনি। পরামর্শ দিয়েছেন যাতে এই পরিস্থিতিতে বাড়ি থেকে কাজ ও অনলাইন ক্লাসের পদ্ধতি চালু করা হয়। আর এবার ফের জ্বালানির মূল্যবৃদ্ধিতে যে মধ্য়বিত্তের পকেটে টান পড়তে চলেছে, তা স্পষ্ট।

হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ব জুড়ে তেল ও জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হচ্ছে। এর জেরে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দামও অনেকটাই বেড়েছে। ফলে মূল্যবৃদ্ধি যে হবে, তা অনুমান করছিল সব মহলই। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী আগেই বলেছিলেন, তেলের দাম যে আর বাড়বে না, সে কথা তিনি বলছেন না। অন্যদিকে, রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্র গত বুধবার জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ না থামলে জ্বালানির মূল্যবৃদ্ধি শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই আশঙ্কাই সত্যি হল এবার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours