​সাগরে নবনির্বাচিত বিজেপি প্রার্থীর জয়ের পর ব্লক জুড়ে বিজয় উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। তবে এই উৎসব যেন সাধারণ মানুষের জন্য বিড়ম্বনার কারণ না হয়, সে বিষয়ে কড়া বার্তা দিলেন সাগর ব্লক বিজেপির মুখপাত্র অরুনাভ দাস।


​তিনি সাফ জানান, জয় উদ্‌যাপনের নামে কোনোভাবেই জনজীবন বিপর্যস্ত করা যাবে না। মানুষের আনন্দ যাতে নিরানন্দে পরিণত না হয়, সেদিকে কর্মীদের সজাগ থাকতে হবে। 


বিশেষ নির্দেশিকায় বলা হয়েছে, রাত ১০টার মধ্যেই সমস্ত বিজয় সম্মেলন ও অনুষ্ঠান শেষ করতে হবে। মাইকের ব্যবহার এবং জমায়েতের ক্ষেত্রেও সংযম বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলের এই শৃঙ্খলাপরায়ণ মনোভাবকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours