মূলত মর্ডার্ন ব্রেড-ই পাউরুটির দাম বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খুব শীঘ্রই ব্রিটানিয়া এবং উইবস সহ অন্যান্য ব্র্যান্ডগুলোও পাউরুটির দাম বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানির খরচ বৃদ্ধির ফলে আকাশছোঁয়া পরিবহন খরচ, প্যাকেজিং উপকরণের দাম বৃদ্ধি এবং কাঁচামালের দাম বাড়ার কারণেই দুধ, পাউরুটির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।

ব্রেকফাস্টের খরচ বাড়ল, দুধের পর এবার দামি পাউরুটি, কত হল দাম, জেনে নিন
পাউরুটির দাম বাড়ল

জ্বালানি দাম বাড়ছে। আর পকেটে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তদের। আগেই আশঙ্কা করা হয়েছিল পেট্রোল-ডিজ়েলের দাম (Petrol-Diesel Price hike) বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়বে। দিন কয়েক আগেই দুধের দাম (Milk Price Hike) বেড়েছিল। সেই আশঙ্কা সত্যি করে এবার দাম বাড়ল পাউরুটির (Bread Price Hike)। অর্থাৎ আপনার ব্রেকফাস্টের খরচ কিন্তু আজ থেকে বেড়ে গেল। তবে, শুধুমাত্র একটি কোম্পানিই পাউরুটির দাম বাড়িয়েছে।

কোন পাউরুটির দাম বাড়ল?
মূলত মর্ডার্ন ব্রেড-ই পাউরুটির দাম বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খুব শীঘ্রই ব্রিটানিয়া এবং উইবস সহ অন্যান্য ব্র্যান্ডগুলোও পাউরুটির দাম বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানির খরচ বৃদ্ধির ফলে আকাশছোঁয়া পরিবহন খরচ, প্যাকেজিং উপকরণের দাম বৃদ্ধি এবং কাঁচামালের দাম বাড়ার কারণেই দুধ, পাউরুটির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।

কত দাম বেড়েছে

মর্ডান ব্রেড প্যাকেট পিছু ৫টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। অর্থাৎ, পাউরুটির প্রকার অনুযায়ী দাম বেড়েছে।

৪০০ গ্রামের স্যান্ডউইচ লোফের দাম ছিল ৪০ টাকা। বেড়ে হয়েছে ৪৫ টাকা।
হোল হুইট ব্রেডের দাম ৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা।
মাল্টিগ্রেইন ব্রেডের দাম এখন ৬০ টাকার পরিবর্তে পাবেন ৬৫ টাকায়।
ছোট ব্রাউন ব্রেডের দাম আগে ২৮ টাকা ছিল। এখন তার দাম বেড়ে হয়েছে ৩০ টাকা।
অন্যদিকে হোয়াইট পাউরুটির দাম ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ টাকা।
ব্রাউন ব্রেড আগে ৪৫ টাকায় পাওয়া যেত, তা এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে।
এই চার্ট রেট আপাতত মুম্বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। শহর অনুযায়ী দামও আলাদা হবে। অর্থাৎ কলকাতায় পাউরুটির প্যাকেটের দাম মুম্বইয়ের দামের সঙ্গে নাও মিলতে পারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours