সোমবার রাতে ওই তরুণী তাঁর এক বান্ধবী এবং দুই যুবকের সঙ্গে অ্যাপ ক্যাবে করে সল্টলেকের ওই গেস্ট হাউসে আসেন। অভিযোগ, রাতের দিকে গেস্ট হাউসের পাশের একটি গাছে আম পাড়তে ওঠেন ওই তরুণী এবং সেখান থেকে আচমকা নীচে পড়ে যান।


আম পাড়তে গিয়ে মৃত্যু? পরিবারের মুখে ধর্ষণের কথা! সল্টলেকের তরুণী মৃত্যু ঘিরে রহস্য
এই অ্যাপ ক্যাবেই গেস্ট হাউজে আসে তরুণী

এক তরুণীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে সল্টলেক সেক্টর ওয়ানে। একটি গেস্ট হাউজ়ের সামনে থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছে, বন্ধুদের সঙ্গে আম পাড়তে গাছে উঠেছিলেন ওই তরুণী। গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও পরিবার এই তত্ত্ব মানতে নারাজ। তাঁদের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ওই তরুণী তাঁর এক বান্ধবী এবং দুই যুবকের সঙ্গে অ্যাপ ক্যাবে করে সল্টলেকের ওই গেস্ট হাউসে আসেন। অভিযোগ, রাতের দিকে গেস্ট হাউসের পাশের একটি গাছে আম পাড়তে ওঠেন ওই তরুণী এবং সেখান থেকে আচমকা নীচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁর সঙ্গীরা তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।



এদিকে এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ মৃতের পরিবার। তরুণীর মায়ের দাবি, তাঁর মেয়ে কোনওদিনই গাছে উঠতে পারতেন না। তাঁকে ধর্ষণ করে ওপর থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছে। মায়ের এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য মৃতের এক বান্ধবী ও দুই যুবক-সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours