ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছান ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা। তাঁর সঙ্গেই যান এবার সেখানকার তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামও। তাঁরা ক্ষোভ উগরে দেন আইএসএফের বিরুদ্ধে। ঘটনার জন্য সরাসরি আরাবুল ইসলামের অনুগামীদের দায়ী করেন। অন্যদিকে, আইএসএফ-ও চুপ করে নেই।
ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্যর বাড়িতে হামলার অভিযোগ ISF-র বিরুদ্ধে, ছুটে গেলেন শওকত-বাহারুল
এলাকায় উত্তেজনা
ভোটের মুখে ফের তপ্ত ক্যানিং। ক্যানিং পূর্বের চাঁদপুর এলাকায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগের তির আইএসএফ নেতা আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, র্যালি করে যাওয়ার সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ফিরোজা বিবির বাড়িতে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়ি তো বটেই বাইকেও ভাঙচুর করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছান ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা। তাঁর সঙ্গেই যান এবার সেখানকার তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামও। তাঁরা ক্ষোভ উগরে দেন আইএসএফের বিরুদ্ধে। ঘটনার জন্য সরাসরি আরাবুল ইসলামের অনুগামীদের দায়ী করেন। অন্যদিকে, আইএসএফ-ও চুপ করে নেই। তাঁদের পাল্টা অভিযোগ, র্যালি করে ফেরার সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে গালিগালাজ করে তৃণমূল সমর্থকরা। সেই থেকেই দু’পক্ষের মধ্যে বচসা। কিছু সময়ের মধ্যে তা একেবারে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়। রাস্তায় পড়ে থাকে বাইক।
এই সংঘর্ষের জেরে গোটা চাঁদপুর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বর্তমানে এলাকায় নতুন করে অশান্তি এড়াতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। চাপা উত্তেজনা গোটা এলাকায়। চাঞ্চল্য এলাকার রাজনৈতিক মহলে।


Post A Comment:
0 comments so far,add yours