সোমবার সকালে হাসপাতালের সামনে ভাঙচুর করা হয় গাড়ি। অসুস্থ হয়ে পড়েন সাংসদ। কোনও ক্রমে সরিয়ে নিয়ে তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংসদ বলেন, বড় বড় পাথর দিয়ে হামলা করা হয়েছে।


কোনওরকমে আমার প্রাণটা বেঁচেছে', হাউহাউ করে কাঁদছেন মিতালি বাগ, ভর্তি করা হল হাসপাতালে
মিতালি বাগের উপর হামলা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক আগেই সাংসদের উপর হামলার অভিযোগ। উত্তপ্ত আরামবাগ। আজ সোমবার সকাল থেকে চলছে শেষবেলার প্রচার। সেই প্রচার চলাকালীনই এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সাংসদ মিতালি বাগের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল সাংসদকে।

আরামবাগে ঠিক কী হল
সোমবার সকাল থেকে চলছে শেষবেলার প্রচার। এদিনই শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় দফার প্রচার। আরামবাগে এদিন সভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভার আগেই সাংসদের উপর হামলার ঘটনা ঘটল এদিন।




ক্যামেরার সামনে হাউহাউ করে কেঁদে ফেলেন মিতালি। বলেন, “আমার গাড়ির অবস্থা দেখুন। ওরা বড়বড় পাথর ছুড়েছে। আমি কোনও রকমে প্রাণে বেঁচেছি।”

কী বলছে বিজেপি?
বিজেপি বলছে পুরোটাই নাটক। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “পরাজয় নিশ্চিত জেনে এই ধরনের সিনেমা মঞ্চস্থ করা চেষ্টা চলছে। চিত্রনাট্য খুবই দুর্বল। মানুষ এগুলো মানবে না।”

গোঘাটে আক্রান্ত বিজেপিও
এদিকে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী। গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের গাড়িতে হামলা করে কাচ ভেঙে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। পাল্টা বিজেপিও প্রতিবাদ শুরু করে। দু পক্ষের হাতেই লাঠি, বাঁশ, কাচ দেখা যায়। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours