এরপরই শওকতের প্রাণহানির আশঙ্কা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “ওকে আমি খুব ভালোবাসি। ওকে খুন করতে চায় ওরা। বিজেপিকে বলে সিকিউরিটি তুলে নিতে চায়। আমি সব খবর রাখি। যদি সিকিউরিটি তুলে নিয়ে ওর উপর কোনও হামলা হয়, আমি ছেড়ে কথা বলব না। প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির 

নিজের হিম্মত নেই। আমার সঙ্গে লড়তে পারে না। ওরা শওকত মোল্লার সঙ্গে ঝগড়া করছে।”

শওকতের প্রশংসা করে মমতা বলেন, “আমি যদি বাঁ হাত হই, শওকত আমার ডান হাত। এটা মাথায় রাখবেন। বিজেপির নেতারা ২০ টা করে গাড়িতে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াবে। আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ, বিজেপির ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন। যদি সেরকম হয়, আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে শওকতকে দিয়ে দেব। আমার সিকিউরিটির দরকার নেই। আমি গুন্ডা-টুন্ডাকে ভয় পাই না। আমাকে বোমা, বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবেই। আর বিজেপি-কে আমি দেখে ছাড়ব। এদের আমি ছাড়ব না।”

কী বলছে বিজেপি?

মমতার মন্তব্য নিয়ে খোঁচা দিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, “নিজেই তো খুন করে আর খুন করিয়ে বেড়ায় শওকত মোল্লা। তৃণমূলের লোকেরাই বলে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যদি কিছু হয়, সেটা তৃণমূলের অন্দরের ব্যাপার। আমরা খুনোখুনি করি না। শওকতকে জেতাতে সেন্টিমেন্ট তৈরি করছেন তৃণমূল সুপ্রিমো।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours