অপরদিকে, দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান রুমা পাল বলেন, "সধবা মেয়ের ছবি দিয়ে বিধবা ভাতার প্রচার করছে তার মানে কি তাঁদের স্বামীদের খুন করবে?" উপ প্রধান পীযূষ ধর বলেন, "বাংলার সংস্কৃতি জানে না, তাই এমন কাজ করছে বিজেপি।"


সধবাদের ছবি দিয়ে বিধবা ভাতার কেন প্রচার? বিজেপিকে খোঁচা দেবাংশুর
বিজেপির পোস্ট ঘিরে বিতর্ক

 সধবা মহিলার ছবি দিয়ে বিধবা ভাতার প্রচার। সোনার বাংলা ‘সংকল্প পত্রে’ এবার বিজেপি পোস্টারে বিতর্ক। বিধবা ভাতা এক হাজার থেকে বাড়িতে তিন হাজার করার অঙ্গীকার। বাংলার মায়েদের অসম্মান অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, সবটাই তৃণমূলের ষড়যন্ত্র।

হিন্দু সধবারা কপালে সিঁদুর পরেন। বিধবাদের কপালে সিঁদুর থাকে না। অথচ বিজেপির সংকল্প পত্রে সধবা মহিলার ছবি দিয়ে বিধবা ভাতার প্রচার কেন এই নিয়ে প্রশ্ন উঠছে। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তার সমাজ মাধ্যম অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করেছেন। তাঁর অভিযোগ, বাংলার মায়েদের অসম্মান করছে বিজেপি।


অপরদিকে, দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান রুমা পাল বলেন, “সধবা মেয়ের ছবি দিয়ে বিধবা ভাতার প্রচার করছে তার মানে কি তাঁদের স্বামীদের খুন করবে?” উপ প্রধান পীযূষ ধর বলেন, “বাংলার সংস্কৃতি জানে না, তাই এমন কাজ করছে বিজেপি।”


চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন, “রাজ্য থেকে যে কোনও প্রকল্পের সূচি বা পোস্টার দিলে আমরা সেগুলো শেয়ার করি। কিন্তু এ ধরনের কোনও পোস্টার আমাদের কাছে আসেনি। হতে পারে তৃণমূল ষড়যন্ত্র করে এসব করছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours