বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় ভারতের একচেটিয়া আধিপত্য। সোজা কথায় বর্তমান বিশ্বের আবহাওয়ার পরিসংখ্যানে চরম অস্বস্তিকর ছবি ভারতের। বিশ্বের ২০টি উষ্ণতম শহরের তালিকার মধ্যে ১৯টিই ভারতের। কেন এই অবস্থা?

আসানসোল পুড়ছে, ব্রিটিশ পিরিয়ডের রেকর্ড ভেঙে বাংলায় আগুনের ঝড় তুলবে 'সুপার এল নিনো'
কী বলছে হাওয়া অফিস?

প্রকৃতি কি তবে চরম প্রতিশোধের পথে? ইউরোপের আবহাওয়া দফতর (ECMWF) থেকে শুরু করে আমেরিকার হাওয়া অফিস NOAA, বার রিপোর্টেই এক ভয়াবহ অশনি সংকেত। ১৮৭৭ সালের পর অর্থাৎ দীর্ঘ ১৪০ বছর পর পৃথিবীতে আসতে চলেছে সবথেকে শক্তিশালী ‘এল নিনো’। যাকে আবহাওয়াবিদদের একাংশ ‘মেগা এল নিনো’ বা ‘সুপার এল নিনো’ হিসেবে চিহ্নিত করছেন। এরই সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতে? বর্তমান গ্রীষ্মের দাবদাহ বিগত সব রেকর্ড ভাঙার উপক্রম করতেই সেই ইঙ্গিতই যেন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। 


বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় ভারতের একচেটিয়া আধিপত্য। সোজা কথায় বর্তমান বিশ্বের আবহাওয়ার পরিসংখ্যানে চরম অস্বস্তিকর ছবি ভারতের। বিশ্বের ২০টি উষ্ণতম শহরের তালিকার মধ্যে ১৯টিই ভারতের। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, বিহারের ভাগলপুর, ওড়িশার তালচের এবং পশ্চিমবঙ্গের আসানসোল বর্তমানে বিশ্বের উষ্ণতম স্থানের তালিকায় শীর্ষে। এই প্রতিটি শহরেই তাপমাত্রাই ছুঁয়ে ফেলেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। দিল্লির পরিস্থিতিও ভয়াবহ। সেখানে পারদ রোজই ৪০ থেকে ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশে ৪২ ডিগ্রিে, নাগপুরেও তাই। অন্যদিকে ভোপাল ও ভুবনেশ্বরে তাপমাত্রা ৪৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও এখন তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামছে না।


কী এই ‘মেগা এল নিনো’, কেন এটি বিপজ্জনক?
প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের ঠান্ডা জলরাশি যখন অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠে, তখনই সৃষ্টি হয় ‘এল নিনো’। ট্রিলিয়ন লিটার জল আচমকা গরম হয়ে যাওয়ার ফলে বায়ুমণ্ডলের উপর তার বিরূপ প্রভাব পড়ে, গোটা বিশ্বের আবহাওয়া বদলে যায়। সাধারণত এটি ৬ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হয়। এবারের আশঙ্কা আরও বেশি কারণ প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমেরিকার NOAA-র রিপোর্ট অনুযায়ী, মে থেকে জুলাই মাসের মধ্যে এই এল নিনো সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রায় ৬১ শতাংশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours