বিজেপি সাংসদ রাহুল সিনহা বলেন, "এটা তো একটা। এর আগে কয়েকশো ঘটনা ঘটত। এখন কমেছে। তারপরও বেশ কিছু মস্তান এই সব করেছে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা সাম্রাজ্য, এখানে অনেক মানুষ ভোটই দিতে পারেন না। তবে এবার অনেকে ভোট দেবেন।"

প্রায় চার-পাঁচটা বাইক… প্রতিটি বাইকে বসে রয়েছে হয় তিনজন নয়ত দুজন। কারও মাথায় নেই হেলমেট। পাড়ার গলি দিয়ে যাচ্ছে। তারপর চিৎকার করে বলছে ‘ভয়ঙ্কর খেলা হবে চার তারিখ মনে থাকে যেন’ আর সেই ভিডিয়োই এখন হাতে এসেছে নির্বাচন কমিশনের। অভিযোগ, ঠিক এই ভাবেই বাইক বাহিনী সাধারণ ভোটারদের হুমকি দিয়ে যাচ্ছে। ভয় দেখাচ্ছে। আর তারপরই নড়েচড়ে বসল কমিশন। নিল বড় পদক্ষেপ।


ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। সেখানকারই একটি ভিডিয়ো হাতে এসেছে কমিশনে। দেখা যাচ্ছে, পাড়ার মধ্যে ঢুকে কার্যত দাপিয়ে বেরাচ্ছে বাইত বাহিনী। চিৎকার করে করে বলছে, ‘ভয়ঙ্কর খেলা হবে…জয় বাংলা..জয় বাংলা স্লোগান দিতে থাকে।’ আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোট। নির্বাচন রয়েছে ডায়মন্ড-হারবারেও। সেই ভোটের আগে পাড়ায় ঢুকে এভাবে বাইক বাহিনীর দাপট, মোটেই ভাল চোখে নেয়নি কমিশন।



এরপরই তড়িঘড়ি পদক্ষেপ। পুলিশ সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ, রবিবারের মধ্যেই বন্ধ করতে হবে এই তাণ্ডব। কমিশন জানায়, তারাও এই বিষয়টি লক্ষ্য করেছে,ভোটারদের হুমকির মুখে পড়তে হচ্ছে। তারপরই নির্দেশ।


বিজেপি সাংসদ রাহুল সিনহা বলেন, “এটা তো একটা। এর আগে কয়েকশো ঘটনা ঘটত। এখন কমেছে। তারপরও বেশ কিছু মস্তান এই সব করেছে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা সাম্রাজ্য, এখানে অনেক মানুষ ভোটই দিতে পারেন না। তবে এবার অনেকে ভোট দেবেন।” তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “এতদিন সমস্ত মানুষকে হুমকি দিয়েছে নির্বাচন কমিশন আর বিজেপি। কখনও নাম কেটে দেব। কখনও তাড়িয়ে দেব। এই সব বলেছে। হুমকি কে দেয়? সাধারণ মানুষকে হুমকি দিলে ভোটের উৎসাহ কোথায় পাবে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours