২০২৪ সালে প্রথমবার মা হয়েছিলেন দীপিকা। কোলে এসেছিল মেয়ে দুয়া। দেখতে দেখতে দু’বছর কাটতে না কাটতেই সিং-পাডুকোন পরিবারে ফের খুশির হাওয়া। দীপিকা নিজেই ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্ট করে সুখবরটি ভাগ করে নিয়েছেন। দীপাবলির সময় দুয়ার নাম সামনে এনেছিলেন তাঁরা, তবে সন্তানকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন এই দম্পতি। এবারও দ্বিতীয় সন্তান আসার খবরে তাঁদের জীবনের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা।

মা হতে দীপিকাকে জোর করেছিলেন রণবীর?
কেন রণবীরের সেই মন্তব্য ভাইরাল?
বৈশালী পাল

হাতে ধরা প্রেগন্যান্সি টেস্ট কিট— একরত্তি দুয়ার হাত ধরেই এল সেই মাহেন্দ্রক্ষণ। দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোন। আর এই খুশির খবরের মাঝেই নেটপাড়ায় নতুন করে চর্চায় উঠে এসেছে স্বামী রণবীর সিংয়ের এক পুরনো সাক্ষাৎকার। যেখানে পিতৃত্ব বা সন্তান নেওয়ার প্রসঙ্গে রণবীরের দৃষ্টিভঙ্গি দেখে মুগ্ধ ভক্তরা। আসলে অভিনেতা মনে করেন, মা হওয়ার জার্নিটা যেহেতু একান্তই একজন নারীর শরীরের ওপর দিয়ে যায়, তাই সিদ্ধান্তটাও তাঁরই হওয়া উচিত। রণবীরের সেই মন্তব্যটিই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ঘুরছে। ঠিক কী বলে নেটিজেনদের মন জিতে নিয়েছেন রণবীর?

২০২৪ সালে প্রথমবার মা হয়েছিলেন দীপিকা। কোলে এসেছিল মেয়ে দুয়া। দেখতে দেখতে দু’বছর কাটতে না কাটতেই সিং-পাডুকোন পরিবারে ফের খুশির হাওয়া। দীপিকা নিজেই ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্ট করে সুখবরটি ভাগ করে নিয়েছেন। দীপাবলির সময় দুয়ার নাম সামনে এনেছিলেন তাঁরা, তবে সন্তানকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন এই দম্পতি। এবারও দ্বিতীয় সন্তান আসার খবরে তাঁদের জীবনের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা।

আসলে আমাদের সমাজব্যবস্থায় বিয়ের পর মা হওয়ার জন্য মেয়েদের ওপর এক অদৃশ্য চাপ থাকে। কিন্তু রণবীর সিং বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন। এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, সন্তান নেওয়ার পরিকল্পনা নিয়ে রণবীর তাঁকে ঠিক কী বলেছিলেন। দীপিকার কথায়, “রণবীর আমায় বলেছিল, এটা তোমার শরীর। হ্যাঁ, বাচ্চা নেওয়ার সিদ্ধান্তটা আমাদের দুজনের যৌথ হলেও শেষ পর্যন্ত তোমার শরীরকেই ওই কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাই যখন তুমি মানসিকভাবে প্রস্তুত বোধ করবে, তখনই আমরা এগিয়ে যাব।”

দীপিকা মনে করেন, রণবীরের এই সংবেদনশীল আচরণ তাঁকে মানসিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছিল। বিশেষ করে বলিউডের মতো গ্ল্যামার দুনিয়ায় থেকেও নিজের সময় অনুযায়ী মা হওয়ার সিদ্ধান্ত নিতে রণবীরের এই সমর্থন তাঁর মন জিতে নিয়েছিল।

২০১২ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’র সেট থেকে শুরু হওয়া এই প্রেম পরিনতি পায় ২০১৮ সালে ইতালির লেক কোমোতে। কোঙ্কনি এবং শিখ— দুই মতেই বিয়ে করেছিলেন তাঁরা। একদিকে দীপিকা যখন দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন, অন্যদিকে রণবীর সিংও এখন কেরিয়ারের মধ্যগগনে। তাঁর অভিনীত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে কার্যত আগুন ঝরিয়েছে। সাফল্যের এই জোড়া আনন্দেই এখন ভাসছেন বলিউডের পাওয়ার কাপল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours