অসুস্থতার খবর নিশ্চিত হওয়ার পরপরই জায়েন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হাসপাতালের একটি ছবি শেয়ার করে ভক্তদের আশ্বস্ত করেন। তিনি লেখেন, "আমার সমস্ত অনুরাগী— আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। সপ্তাহটা আমার জন্য বেশ দীর্ঘ ও কঠিন ছিল এবং আমি এখনও অপ্রত্যাশিতভাবে সেরে উঠছি। আমি অত্যন্ত দুঃখিত যে এই সপ্তাহে আপনাদের সবার সাথে দেখা করতে পারছি না।"
লন্ডনে অনুষ্ঠান করতে গিয়ে আচমকা অসুস্থ জায়েন মালিক, কী হয়েছে গায়কের?
প্রাক্তন ‘ওয়ান ডিরেকশন’ তারকা জায়েন মালিকের রাজকীয় প্রত্যাবর্তন আপাতত থমকে গেল। গত ১৩ এপ্রিল রাত ৯টায় কিংস্টনের ‘সার্কিট’-এ একটি বিশেষ কনসার্টে গান গাওয়ার কথা ছিল তাঁর। সেখানে নিজের নতুন অ্যালবাম ‘KONNAKOL’-এর গানগুলো ভক্তদের শুনিয়ে মঞ্চ মাতানোর পরিকল্পনা ছিল গায়কের। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আপাতত স্থগিত রাখা হয়েছে সেই আয়োজন।
অসুস্থতার খবর নিশ্চিত হওয়ার পরপরই জায়েন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হাসপাতালের একটি ছবি শেয়ার করে ভক্তদের আশ্বস্ত করেন। তিনি লেখেন, “আমার সমস্ত অনুরাগী— আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। সপ্তাহটা আমার জন্য বেশ দীর্ঘ ও কঠিন ছিল এবং আমি এখনও অপ্রত্যাশিতভাবে সেরে উঠছি। আমি অত্যন্ত দুঃখিত যে এই সপ্তাহে আপনাদের সবার সাথে দেখা করতে পারছি না।”
'এটা আপনাদের মানায়? ছি!', পায়েল আর মৌসুমীর উপর ক্ষোভ উগরে দিলেন সুদীপা
অস্কারে শাহরুখ! খবর পেয়েই কী করলেন বলিউড বাদশা?
চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও যোগ করেন, “হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স, কার্ডিওলজিস্ট এবং প্রশাসনিক কর্মীদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সত্যিকারের লিজেন্ড! সবার জন্য অনেক ভালোবাসা।”
কনসার্ট আয়োজক সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “অসুস্থতার কারণে সোমবারের জায়েনের ইভেন্টগুলো স্থগিত করা হয়েছে। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। টিকিটের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে বিস্তারিত জানানো হবে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
সূত্রের খবর, জায়েনের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে। যাঁরা ইতিমধ্যেই টিকিট কেটেছেন, তাঁদের আপাতত ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। পুনর্নির্ধারিত তারিখে কেউ উপস্থিত থাকতে না পারলে টাকা ফেরতের বিকল্পও রাখা হতে পারে বলে আভাস দিয়েছে আয়োজক সংস্থা। ৩৩ বছর বয়সী এই তারকার সুস্থ হয়ে ফের মাইক্রোফোন হাতে মঞ্চে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি ভক্ত।


Post A Comment:
0 comments so far,add yours